বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লগডাউন চলছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ১১টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলা এবং জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্স।