চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে বুধবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সামী (২)। সে ঐ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, সামী সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান খোকন শিশু সামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।