ঝিকরগাছায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

সরকারি অনুমোদন না থাকায় ঝিকরগাছা পৌরসভার মোবারকপুরে শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মঙ্গলবার সন্ধ্যায় সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রশিদুল আলমের নেতৃত্বে শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর গণপতি বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান, থানার এসআই সুমন বিশ্বাস প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রশিদুল আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।