স্পোর্টস রিপোর্টার
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার পারভেজ বাবুর পাঁচ বছরের পুত্র সন্তান রাহিল শাহরিয়ার অকালে মৃত্যু বরণ করল। ডেঙ্গু জ্বরে ভুগছিল সাহিল। এই শিশু ডেঙ্গু জ্বর হয়েছিল ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু বাঁচানো গেল না। ফুটফুটে এমন সুন্দর একটি সন্তানের মৃতুর খবর ক্রীড়াঙ্গনের মানুষগুলোকে কষ্ট দিয়েছে। সাহিলকে গতকালই টাঙ্গাইলে গ্রামের বাড়িতে দাফন করা হয়। পারভেজ বাবু জাতীয় দলের হয়ে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন বাফুফেতে হেড অব এলিট ইয়ুথ প্রোগ্রামে কাজ করছেন।