গতকাল বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে খান জাহান আলী রো রো ফেরিতে হঠাত্ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান , সকালে পৌনে ৮ টার দিকে পন্টুনের আপপকেট থেকে লোড হয়ে ছেড়ে যাওয়ার সময় প্রচণ্ড বাতাসের ধাক্কায় ফেরি সামনের দিকে যেতে পারছিল না। এমন পরিস্থিতি ফেরির চালক ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দিলে হঠাত্ করে সাইলেনছার পাইপে আগুন লেগে যায়। তাত্ক্ষণিকভাবে ফেরির কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে যানা যায়।
এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে যাত্রী পারপার চলছেই । গতকালও প্রতিটি ফেরিতে শত শত যাত্রী, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি পারাপার হতে দেখা গেছে।