অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। দেশটির বিচার বিভাগ এই বিষয়টি অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে। কারণ অ্যাসাঞ্জের নাগরিকত্বের ক্ষেত্রে নানা অসঙ্গতি রয়েছে এবং স্বাক্ষরেও ভিন্নতা রয়েছে, ফিও ঠিকমতো পরিশোধ করা হয়নি। তবে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পভেদা জানিয়েছেন, অ্যাসাঞ্জ আদালতে উপস্থিত হতে পারেননি। সঠিক পদ্ধতিতে তার নাগরিকত্ব বাতিল করা হয়নি। তারা এর বিরুদ্ধে আপিল করবেন। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের বেলমার্সা কারাগারে আটক রয়েছেন। গত জানুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার কথা জানিয়েছিল আদালত। -আলজাজিরা