কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সাফল্য এবং সংক্রমণের হার কমায় যুক্তরাষ্ট্রে মাত্র দুই মাস আগেই মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। অথচ এখন সেই সিদ্ধান্তই আংশিক পুনর্বহাল করেছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
নিউ ইয়
ফ্লোরিডা ও মিজৌরি রাজ্যে সংক্রমণ বাড়ায় এবং পুরোপুরি টিকাপ্রাপ্তদের মধ্যেও করোনা ভাইরাসের ডেলটা ধরন শনাক্ত হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে সিডিসি।
এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেন, ‘চলমান এই মহামারি নিয়ন্ত্রণে’ নির্দেশনা বদলানো গুরুত্বপূর্ণ এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই পদক্ষেপকে সমর্থন করে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, তিনি টিকাদান কর্মসূচির গতি আনতে বৃহস্পতিবার (২৯ জুলাই) নতুন পদক্ষেপ ঘোষণা করবেন।
ইত্তেফাক/এএইচপি