ভূরুঙ্গামারীতে পাচারের উদ্দেশ্যে আনা ৯ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী, কিশোর ও শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একই পরিবারের ৭ জন রয়েছেন।

বুধবার (২৮ জুলাই) রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তিলাই ইউনিয়নের কাছুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করে। আটক রোহিঙ্গাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো, বালুখালি ১৮ নং ক্যাম্পের হাশেম আলীর স্ত্রী সবিকা খাতুন (৫০) পুত্র নাছিম (১৫) রিয়াজ (১০) ইসমাইল (০৩) কন্যা আছমিরা খাতুন (১৮) তাহমিরা আরা(০৭), রুমাইয়া খাতুন(০৫) ও রোহিঙ্গা ক্যাম্প কুতুপ পালং ২ এর ইসমাইল (১৭) এবং ১৩ নং টেংরাখালি ক্যাম্পের ফাইজুস সালাম (২৭)।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ৯জন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআর