শরীয়তপুরের ডামুড্যার শিধলকুড়া ইউনিয়নের উত্তর বড় শিধলকুড়া গ্রামে রাস্তার পাশে বসবাস করেন বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী-স্ত্রী করিম ও কাকন। তাদের সংসার চলছে অনেক কষ্টে। দেখার মত কেউ নেই। গ্রামে লোক মন চাইলে একবেলা খাবার দেয়, তাই দিয়ে চলছে তাদের জীবন।
বুধবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকে এদের মানবেতর জীবন নিয়ে পোস্ট করলে ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ দৃষ্টীগোচর হয় বিষয়টি। পরে মূহর্তের মধ্যেই ছুটে যান এই স্বামী-স্ত্রীর কাছে। সেখানে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী এবং তার অবস্থা দেখে শরীফ আহম্মেদ তার ব্যক্তিগত তহবিল থেকে কিছু অর্থ বিতরণ করেন।
করিম ও তার স্ত্রী কাকন প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী দেখে কান্না করতে লাগলো। করিম জানান, কোনও জনপ্রতিনিধি এই পর্যন্ত সাহায্যে সহযোগিতা দেয়নি। এসময় করিম কান্না করে বলেন, প্রধানমন্ত্রী নাকি মানুষের থাকার জন্য ঘর দিতেছে। স্যার আপনি প্রধানমন্ত্রীকে বলবেন আমাকের একটা ঘর দিতে।
তাদের প্রসঙ্গে স্থানীয়দের কাছে জানতে চাইলে লোকজন বলেন, ভাই তারা অনেক কষ্টে আছেন। প্রায় সাত আট বছর এ রাস্তার পাশে বসবাস করেন।
ইত্তেফাক/কেএইচ/এসজেড