করবস্থানের পাশ থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। লাশটি বাম পাশের চোখ উপড়ানো ও গলাকাটা অবস্থায় ছিল। নিহত শিশুর নাম দেলোয়ার আহমেদ সাহেল (৬)। সে স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শিশুটির পিতা সোয়াব আলী জানান, মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশে খেলছিল। বেলা ১টার দিকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি কবরস্থানে কাছে এলাকাবাসী তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন: ফোন চার্জে রেখে ইয়ারফোনে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, শিশুটির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য বের করার চেষ্টা চলছে।  

ইত্তেফাক/অনি