রাজধানীর কদমতলীতে পোশাক কারখানার এক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
ওই তরুণীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুরে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন ভুক্তভোগীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকালে ওই কর্মীকে তার পূর্বপরিচিত একজন মোবাইলে ডেকে নিয়ে যায়। পরে মুরাদপুরের একটি বাসার ছাদে তাকে গণধর্ষণ করা হয়। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৬ আসামির মধ্যে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি