সাইবার বুলিং নিয়ে আমি খুবই বিরক্ত। আসলে এটা নিয়ে কিছু বলার নেই। কারণ আমি তিন-চার বছর ধরে কমেন্ট সেকশনে যাই না। কোনো কমেন্ট পড়ি না। কমেন্ট পড়ে আমি খুব বিব্রতবোধ করি। তখন আমার মনে হয় এ রকম কমেন্ট করলো আমাকে নিয়ে! আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যখন কমেন্টগুলো পড়ে তখন তারা তো বুঝতে পারেন না। তাদের তো কোনো আইডিয়া নেই মানুষ কত জঘন্য নোংরা কথা বলতে পারে। কিন্তু আমরা বুঝি তাদের মন-মানসিকতা কত জঘন্য নোংরা। তাই আমার কমেন্ট বক্স লিমিটেড রাখছি।
সাইবার বুলিং প্রসঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহী