এই সময়ের ছড়া

মানুষের অবয়বে

বুনো সাপ বনে থাকে, গেছো সাপ গাছে

মানুষের অবয়বে কিছু সাপ আছে!

যারা শুধু মানুষকে কামড়ের তরে

মানুষেই, সমাজেই বিচরণ করে!

 

এই সাপ চলে-ফেরে, থাকে পাড়া-গাঁয়

নিরীহ বা ভদ্রকে খালি কামড়ায়!

কী যে মজা পায়, কী যে মজা পায়

নিরীহ বা ভদ্রকে খালি কামড়ায়!

 

সাপগুলো ধরবার সাপুড়ে তো নাই

পালনের লোক আছে, মাসতুতো ভাই!

তাই তারা সীমা ছাড়া কায়-কারবারে

দুধ-কলা খেয়েদেয়ে ধেই ধেই বাড়ে!