অরণ্য

এক আজানা অরণ্যে আমাদের বসবাস

পাশাপাশি তবুও যোজন যোজন ব্যবধানে

মোহ জাগানিয়া প্রণয়ের আহ্বানে ছুটে চলা

নিভৃতে হূদয়ের ছায়াপথে একাকী পথিক। 

 

হয়তো বা হবে আবারো আমাদের দেখা

চেনা কিংবা অচেনা পথে—যে পথে জেগে আছে

চিরায়ত প্রেমের এক নিষিদ্ধ অভিসার।

 

নীরবতা করবে দখল আমাদের কোলাহল

কত কথা বলতে চেয়েও হবে না বলা

কণ্ঠের আর্দ্রতায় থেমে যাবে সকল উচ্ছ্বাস

আমাদের পরিচয় হবে কেবলি ক্রীতদাস।

 

আমাদের না বলা কথা ফিরে যাবে

কোনো এক সন্ধ্যাতারার সাথী হয়ে

জল জোছনার আঁচলে হূদয়ের কথা হবে 

কোনো এক দিবসে বিলিয়ে দেবো প্রেমের অনুরাগে।