বাদল দিনে জলের নূপুর
তোমার কথাই ভেবে ভেবে
কেটেছে ক্ষণ, কেটেছে সারাটা সকাল
এখন যে হায় ফুরালো ক্লান্ত দুপুর।
ভেজা মাটির স্মৃতিমেদুর গন্ধে
একটু পরে নামবে শ্রাবণসন্ধে
তবু হলো না তোমার সাথে দেখা
বৃষ্টির কান্না শুনেই কাটলো সময় একা
হলো না যে তোমায় কাছে পাওয়া
বাদল হয়েই ঝরলো সব চাওয়া।
ওগো বিরহী রোরুদ্যমান শাওনী মেঘ
বলো বন্ধু বলো প্রতীক্ষার প্রহর কখন হবে আমার শেষ
নয়ন জলে লেখা বিরহলিপি আমার
দিও আমার পাষাণী প্রিয়ারে, থাক না সে যে দেশ।