চামড়ার মূল্য কম হওয়ায় লোকসানের আশঙ্কা

ট্যানারি মালিকরা চামড়া না কেনায় ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কমে কিনতে চাওয়ায় সাঁথিয়ার ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কা করছেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামের ব্যবসায়ী শ্যামল কুমার জানান, ট্যানারি মালিকরা ৩০/৩৫ টাকা ফুট মূল্যে চামড়া কিনতে আগ্রহী। দাম কম হওয়ায় ঘরে স্তূপ করে রেখেছি। তিনি আরো জানান, চার বছর আগে এক ট্যানারি মালিকের কাছে ৩২ লাখ টাকার চামড়া বাকিতে দেই। এখন পর্যন্ত মাত্র ৮ লাখ টাকা পরিশোধ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষক ও ব্যবসায়ীরদের চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়টি মনিটরিং করছি।