রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় এসেছে। বৃহস্পতিবার প্রক্টর দপ্তরে ক্যাম্পাসে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ২০০৯ সালে রাবি ক্যাম্পাসে সীমিত পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এরপর ঐ সিসি ক্যামেরাগুলো আধুনিকায়ন ও সম্প্রসারণ করে নতুন সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপন ও উদ্বোধন করা হলো।