আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন নামের এক যুবক মারা গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সম্রাট হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কাজি আনোয়ার হোসেন লিটনের ছেলে। জানা যায়, রাতে সম্রাট নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত প্রায় দেড়টার দিকে বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন তাত্ক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। স্থানীয় পাচুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।