পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার

সাবেক সচিব ড. নমিতা হালদার, এনডিসিকে পল্লী কর্ম-সহায়ক ফাউ-ন্ডেশনের (পিকে-এসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ ৩০ বছর সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন শেষে তিনি ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিযুক্ত হন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দয়িত্ব পালন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ছাড়াও তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টর্চাচের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ মানাবাধিকার কমিশনের একজন সদস্য।