নীল জলে ড্রেসেলের চোখের নোনা পানি মিশে একাকার

টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারের সুইমিংপুলের নীল জলের সঙ্গে তার চোখের নোনা পানি মিশে একাকার। কাঁদছিলেন মার্কিন সাঁতারু সেলেব ড্রেসেল। ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনার পদক জয় করে কাঁদলেন ২৪ বছর বয়সের এই সাঁতারু। সময় নিয়েছেন ৪৭.০২ সেকেন্ড। দশমিক ৩ সেকেন্ড কম সময় নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন ড্রেসেলস। রিও অলিম্পিকের গত আসরে ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ষষ্ঠ হয়েছিলেন। চার বছর পরই স্বর্ণপদক গলায় তুললেন ফ্লোরিডার এই সাঁতারু। চারটা বছর খুব কষ্টে কেটেছে। টোকিও অলিম্পিকে স্বর্ণ জয় আশায় এতোটা দিন সাধনা করেছেন। কিন্তু করোনায় জীবনের অনেক কিছু ওলট-পালট করে দিয়েছিল। একবার ধরেই নিয়েছিলেন অলিম্পিক হবে না। করোনাকালীন সব পরিশ্রম বৃথা যাবে। করোনা সে াতের বিপরীতে টোকিও অলিম্পিক গেমস হচ্ছে শুনে খুশিই হয়েছিলেন এই সাঁতারু। গতকালের স্বর্ণপদকসহ টোকিও এস দুটি স্বর্ণপদক জয় করলেন ড্রেসেল।

এই সাঁতারু গত অলিম্পিকে মাইকেল ফেলপসের সঙ্গে পুলে লড়াই করেছিলেন। দলীয় লড়াইয়ে নেমে ছিলেন। ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণপদক জয় করেছিলেন টিম ইভেন্টে। অলিম্পিকের মঞ্চে স্বর্ণ জয়ের অভিজ্ঞতাটা তখনই। মার্কিন সাঁতারু ফেলপস রিও অলিম্পিকে পাঁচটি স্বর্ণপদক জিতেছিলেন। তার সঙ্গে টিম ইভেন্টে থাকার অভিজ্ঞতাটা এবার কাজে লাগিয়েছেন ড্রেসেল। পুল হতে তখনো উঠে আসেনি। ইলেকট্রনিক স্কোর বোর্ডে রেকর্ডের নামের পাশে নিজের নামটা দেখে খুশিতে চোখের জল ফেললেন।