টোকিও অলিম্পিকের সাঁতারে দাপট দেখাচ্ছে চীন। পুলে ঝড় তুলছে চীনা সাঁতারুরা। গতকাল মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়েছে চীন। স্বর্ণ জয়ের আনন্দে ভেসেছে তারা। এ ইভেন্টে চীন হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গতকাল ৭ মিনিট ৪০ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে চীন। এই দলে ছিলেন ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, জং ইউফেই ও লি বিংজি। তারা ভেঙেছেন ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড। ৭ মিনিট ৪১ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়েছিল অস্ট্রেলিয়ানরা। গতকাল এ ইভেন্টে ৭ মিনিট ৪০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করেও রুপা জিতেছে যুক্তরাষ্ট্র।