সেমিফাইনালে জকোভিচ

অলিম্পিক গেমসে কখনোই স্বর্ণ পদক জিতেননি নোভাক জকোভিচ। এবার টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ফেবারিট এ সার্বিয়ান। তার অগ্রযাত্রা ছুটে চলছে দারুণ ভাবে। গতকাল জাপানের কেই নিশিকোরিয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জকোভিচ। অনায়সেই জয় পেয়েছেন তিনি। মাত্র ৭০ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-২, ৬-০ সেটে জিতেছেন জকোভিচ। এবার গেমসের মিশ্র দ্বৈত ইভেন্টেও অংশ নিয়েছেন তিনি। নিনা স্তোয়ানোভিচকে নিয়ে এর মধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন জকোভিচ। এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সার্বিয়ান টেনিস তারকা।

ছেলেদের এককে অঘটনের শিকার হয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। স্পেনের পাবলো ক্যারেনা বাস্তার কাছে (৬-২, ৭-৬, ৭-৫) হেরে যান মেদভেদেভ। সেমিতে বাস্তা মুখোমুখি হবেন রুশ ক্যারেন খাচানোভার।