পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি (তৃতীয়বার): সরকারী বিধিমোতাবেক ঝলমলিয়া উচ্চবিদ্যালয়, পোস্ট: জিউপাড়া, পুঠিয়া, রাজশাহীতে ভোকেশনাল শাখায় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং ড্রেস মেকিং পদে দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আবশ্যক। স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ। সমগ্র শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। ইনডেক্সধারীদের বয়স শিথিলযোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক। সিকে-৭২৭
পুন:নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক নন্দলালপুর দারুস সুন্নাত দাখিল মাদরাসা, ডাকঘর-চৌডালা, উপজেলা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ-এর জন্য নবসৃষ্টপদে একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) জেডিসি/জেএসসি/সমমান, বয়স অনূর্ধ্ব ৩৫ বছর, (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।-সুপারিনটেনডেন্ট। সিকে-৭৩১
নিয়োগ বিজ্ঞপ্তি: সীতাকুণ্ড কামিল এম,এ মাদ্রাসা, সীতাকুণ্ড ৪৩১০, চট্টগ্রাম এর জন্য বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) এর জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নবসৃষ্ট শূন্য পদে একজন নিরাপত্তা প্রহরী ও একজন আয়া আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে ডাক/কুরিয়ারযোগে সভাপতি বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। -সভাপতি, গভর্নিং বডি। সিকে-৭২৯