চট্টগ্রামে পৌঁছেছে আমেরিকার মডার্না এমআরএনএ ও চীনের সিনোফার্মের আরো ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন। গত বুধবার মোট ১২০ কার্টন ভ্যাকসিন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এরপর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ডা. রাব্বি ইত্তেফাককে এসব তথ্য জানান। তিনি বলেন, মডার্নার ভ্যাকসিন মহানগরী এলাকার ১১টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মধ্যে প্রয়োগ অব্যাহত রয়েছে। যাদের বয়স ৩০ বছর থেকে অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করছেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি প্রথম দফায় অ্যাস্ট্রাজেনেকার ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরো ৩ লাখ ৬ হাজার ডোজ, ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ এবং ১১ জুলাই ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।