দেশের সাবেক তারকা ফুটবলার মোসাব্বের হোসেনের শাশুড়ি শাহেদা কামাল (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মরহুমাকে গতকাল উত্তরায় দাফন করা হয়। স্বাধীনতার পর ঢাকার প্রথম জেলা প্রশাসক কামাল উদ্দিন আহমেদের স্ত্রী শাহেদা কামাল। তার কন্যা টিভি তারকা চান্দা মাহজাবিন সাবেক ফুটবলার মোসাব্বের হোসেনের স্ত্রী।—প্রেস বিজ্ঞপ্তি