কঠোর লকডাউনে ঢাকা কেরানীগঞ্জে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাত দিনে কদমতলী, জিনজিরা, আব্দুল্লাহপুর, হাসনাবাদ, রোহিতপুর ও আটি বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা, ঘোরাফেরা ও গাড়ি নিয়ে রাস্তায় নামায় সেনাসদস্য, বিজিবি ও র?্যাবের ভ্রাম্যমাণ আদালত ৫২৪ জনকে ৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ জানান, তিনি নিজে ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এবং সহকারী কমিশনার (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সেনাসদস্য, বিজিবি, র?্যাব-১০, পুলিশ সদস্য ও ট্রাফিকের টি আই এবং সার্জেন্ট।