বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি, একটি বড় করাত, একটি টর্চলাইট এবং ডাকাতির কাজে ব্যবহূত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গত বুধবার রাতে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১-এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়িসমূহকে টার্গেট করে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।