কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল (৬৪) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে গান্ডতা গ্রামে নিজ বাড়ির গাছের ডাল কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল ওই গ্রামের আব্দুল আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  মোজাম্মেল বাড়ির পাশের গাছের ডাল কাটতে যান। এ সময় পার্শ্ববর্তী বিদ্যুতের লাইন থেকে গাছের ডালে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০মিনিটে মারা যান।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার ৩থেকে ৪মিনিটির মধ্য তিনি মারা যান। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি