রক্তধারা ’৭১-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

মহান মুক্তিযুদ্ধে শহিদদের ২য় ও ৩য় প্রজন্মকে নিয়ে গঠিত মুক্তিযুদ্ধে শহিদ পরিবারদের সংগঠন রক্তধারা ’৭১-এর প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাংবাদিক নাদীম কাদিরকে সভাপতি ও মো. মিজানুর রহমান তালুকদারকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট কমিটির সংগঠনের সহ-সভাপতি হলেন :ফাহমিদা খানম ও রফিকুল আলম মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন খান ও ফরিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন নিশি, অর্থ সম্পাদক আইয়াজ মো. খান চঞ্চল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছাইফুল ইসলাম কবীর, দপ্তর সম্পাদক রিজিয়া রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী নুরুল হুদা বাবু, গবেষণা সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক আনিস রহমান, শহিদ পরিবার কল্যাণ সম্পাদক শামসিয়া মুকতাদির ইলোরা এবং বিভাগীয় সম্পাদক : ঢাকা—ফিরোজ খান মুন, রাজশাহী—মল্লিকা সমাদ্দার, খুলনা—মফিদুল ইসলাম টুটুল, সিলেট—মো. আব্দুর রহমান খোরসানী, রংপুর-দেবদাস ঘোষ দেবু ও ময়মনসিংহ—এ কে এম ফজলুল হক দুলাল, উত্তসূরি সম্পাদক তাহসিন নুর মিত্রিতা, সহ-উত্তসূরি সম্পাদক নুজিয়া হাসিন রাসা এবং সদস্য লে. কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার হাসান রোহান রাব্বী, মো. আব্দুল হামিদ, ইয়াসমীন জাহান ও শামীমা আক্তার পুষ্প। চার সদস্যের উপদেষ্টা পরিষদে আছেন :আরমা দত্ত এমপি, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, ড. মেঘনা  গুহঠাকুরতা ও সাদি মুহম্মদ তকিউল্ল্যাহ। —প্রেস বিজ্ঞপ্তি