৩২ হাসপাতালে করোনা প্রতিরোধ সরঞ্জাম বিতরণ আওয়ামী লীগের

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা জেনারেল বা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। মোট ৩২টি হাসপাতালের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনলাইনে সংযুক্ত হয়ে চিকিত্সা সরঞ্জাম বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।

হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর মধ্যে রয়েছে :খুলনার শেখ আবু নাসের মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, সিআরপি হাসপাতাল, মাদারীপুর জেনারেল হাসপাতাল, চাঁদপুর জেনারেল হাসপাতাল, ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল জেনারেল হাসপাতাল, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রানিশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোরের বাঘাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর জেনারেল হাসপাতাল, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি জেনারেল হাসপাতাল, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, দীঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স,  বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স।