দেশে এক দিনে ১৫ হাজার ২৭১ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৩৯ জনের। গতকাল পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন কোভিড রোগী; আর আক্রান্তদের মধ্যে মোট ২০ হাজার ২৫৫ জনের মৃত্যু হলো। এর আগে ২৮ জুলাই ২৩৭ জন, ২৭ জুলাই ২৫৮ জন এবং ২৬ জুলাই ২৪৭ জনের মৃত্যু হয়। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৪ হাজার ৩৩৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।
২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৫ হাজার ৯৮২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৩৭ হাজার ৯২০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯৫০টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ জন, আর নারী ১১৬ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৬ হাজার ৫০৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছর বয়সির মধ্যে রয়েছে একজন। মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৭ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল ও সিলেট বিভাগের ১৪ জন করে, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে মারা গেছেন ১৫ জন।