যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করার পর আবার তা প্রত্যাহার করা হয়েছে। ৮ দশমিক ২ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে, কম্পনের আফটার শক অনুভূত হয়েছে অন্তত আটবার, যার মধ্যে দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬-এর ওপর। ভয়াবহ এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করার পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। এর উত্পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। —আলজাজিরা