সিংড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার​ করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-২, ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারের নেতৃত্বে বুধবার বিকেলে উপজেলার কৈগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ও ২টি সিমসহ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আরিফুল উপজেলার বেলতা গ্রামের বাবলু প্রাং এর ছেলে। তাকে মামলার মাধ্যমে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট জন

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/কেকে