বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্সে। বুধবার (৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। প্রথম ইনিংসের ১৯ ওভার ৪ বলে ১৪২ রানে অলআউট হয় দলটি। জয়ের জন্য ঢাকার সামনে লক্ষ্য ১৪৩ রান।
দিনের একমাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ওপেনার ক্রিস গেইল ও ওপেনার নাদিফ চৌধুরির জুটিতে প্রথম ৪ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৪২ রান। এরপরই নাদিফ ফেরেন ২৭ রান ও গেইল ১৫ রান করে পরপর বিদায় নেন। মাঠে আসেন মোহাম্মদ মিঠুন ও রিলে রুশো। তবে রুশো প্রথম বলেই শূণ্য রানে বিদায় নিলে মাঠে আসেন রবি বোপারা। পরে দলের রানের চাকা ঘোরাতে থাকেন রবি বোপারা এবং মোহাম্মদ মিঠুন। ১৪তম ওভারে ৩৮ রানে বিদায় নেন মিঠুন। এরপর একে একে বেনি হাওয়েল ৩, মাশরাফি ০, নাহিদুল ইসলাম ৪, ফরহাদ রেজা ২ এবং শফিউল ইসলাম ০ রানে সাজঘরে ফেরেন। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকা রবি বোপারা ৪৩ বলে ৪৯ রান করে বিদায় নেন। ইনিংস শেষে নাজমুল ইসলাম ০ রানেই অপরাজিত থাকেন। এতে সবগুলো উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।
আরও পড়ুন: করবস্থানের পাশ থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
বল হাতে ঢাকার পক্ষে রুবেল হোসেন তুলে নেন চারটি উইকেট। দুইটি করে উইকেট পান আন্দ্রে রাসেল ও কাজী অনিক। অধিনায়ক মাশরাফি ও শুভাগত হোম তুলে নেন একটি করে উইকেট।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা ডাইনামাইটস। তাদের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ৬ রান।
ইত্তেফাক/জেডএইচডি