ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদী বাজারে চালের দাম বেড়েছে। অতি নিম্ন মানের চাল ও আটা ৪৫ এবং ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই খোলা বাজারে (ওএমএস) প্রতিদিনই ক্রেতাদের দীর্ঘ লাইন হচ্ছে। এস এম স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ওএমএসের ডিলার আনোয়ারুল ইসলাম রতন বলেন, বাজারে বাড়তি দামে চাল ও আটা কিনতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। তাই তারা ভিড় করছেন ওএমএসের ডিলারের কাছে। তবে চাপ সামাল দিতে বরাদ্দ বাড়ানো জরুরি বলে জানান তিনি। ক্রেতা জরিনা বেগম বলেন, বাজারে চালের দাম বেশি। এখানে একটু কম দামে চাল ও আটা পাওয়া যাচ্ছে। তাই লাইনে দাঁড়িয়েছি।