সুজানগরে করোনার টিকা নিতে আগ্রহ বাড়ছে

সুজানগর (পাবনা) সংবাদদাতা

প্রথম দিকে সুজানগরের মানুষের মধ্যে করোনার টিকা নেওয়ার তেমন আগ্রহ ছিল না। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্তমানে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। উপজেলা পর্যায়ে দ্বিতীয় দফা সিনোফার্মার টিকা দেওয়া শুরু হওয়ার পর থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লা হেল বাকী বলেন, প্রতিদিন শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, আশা করছি শিগিগরই উপজেলায় করোনা সংক্রমণ কমে যাবে।