রংপুরে মশার লার্ভা দমনে কীটনাশক স্প্রে শুরু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এবং মশার বিস্তার রোধে শুরু হয়েছে কীটনাশক স্প্রে কার্যক্রম। বৃহস্পতিবার বিকালে নগরীর শ্যামা সুন্দরী খাল ও কেডি ক্যানালে মশার লাভা দমনে জন্য অগ্রিম কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়। এদিন নগরীর চেকপোস্টে শ্যামা সুন্দরী খালের জমে থাকা পানিতে সৃষ্টি হওয়া মশার লার্ভা দমনে জন্য কীটনাশক স্প্রে করেন  রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন মিঞা, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাবুবুর রহমান মঞ্জু, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল গফ্ফার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (জোন-১) মো. মিজানুর রহমান মিজু, সুপারভাইজার একরামুল হক ও হরকাতুল জিহাদসহ স্থানীয় সুধীজন।