গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সারাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া ও একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কের ঐ স্থানে মোটরসাইকেল ঘুরাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম ও হাসপাতালে নেওয়ার পথে ফুল মিয়া মারা যায়। বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।