লকডাউনে বিয়ে
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে কঠোর লকডাউন উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ফুলবাড়ীতে মেয়ের বিয়ের আয়োজন করেন তার অভিভাবক। বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হলেও ঐ বাড়িতে দিনব্যাপী আত্মীয়দের জনসমাগম করে অতিথিদের আপ্যায়ন চলে। খবর পেয়ে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সুমন দাস গিয়ে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কঠোর লকডাউন সফল ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।