বিনোদন ডেস্ক
অবশেষে বহুল প্রতীক্ষিত ভিন ডিজেলের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’সহ একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। আগমী ১৯ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এছাড়া ৬ আগস্ট ‘প্রমিসিং ইয়োং ওমেন’, ১৩ আগস্ট ‘ওল্ড’, ২৭ আগস্ট ‘এ নিউ এজ’ ও ‘নোবডি’, ১০ সেপ্টম্বর ‘ফ্যামিলি বিজনেস’ এবং ১৭ সেপ্টম্বর ভারতে মুক্তি দেওয়া হবে ‘দ্য ফরএভার পুরগ’ সিনেমাগুলো। এর আগে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করে এই সিরিজটির প্রতি সিনেপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দেন। তারপর থেকেই সিরিজটির পরবর্তী কিস্তিগুলোর অপেক্ষায় থাকেন দর্শকরা। তবে এবারের কিস্তিতে প্রিয়াঙ্কাকে দেখা না গেলেও ভিন ডিজেলের সঙ্গে আবার দেখা যাবে ডম টরেন্টোকে। এই সিক্যুয়েলের মাধ্যমে আবারো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে ফিরছেন তিনি। সিনেমাটিতে ভিন ডিজেলের ভাই হিসেবেই দর্শদের কাছে পরিচিত তিনি। ফ্রানসিস প্রবীণ জাস্টিন লিন পরিচালিত এই সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, লুডাক্রিস, জন সিনা, জর্দানা ব্রুস্টার, নাথালি এমানুয়েল, সুং কং, মাইকেল রুকার, হেলেন মিরেন, কার্ট রাসেল ও চার্লিজ থেরন।