আমি তো আমৃত্যু অভিনয়ে থাকতে চাই। কিন্তু সেই ধরনের গল্প তো পাই না। মুগ্ধ করার মতো গল্পের প্রস্তাব নিয়ে কেউ আসেননি। একটা কথা কী, কোনো শিল্পীই এক জীবনে সবকিছু পেয়ে গেছেন, এটা হয় না। সব শিল্পীরই মনের মধ্যে আমৃত্যু অতৃপ্তি থাকবে। আমারও আছে। সুনির্দিষ্ট করে বলতে চাই না। তবে কোনো পরিচালক নতুন কোনো ভাবনা নিয়ে আমার কাছে আসেননি।
পছন্দের গল্প না পাওয়া ও অভিনয়ের অতৃপ্তি প্রসঙ্গে অভিনেত্রী ববিতা