চট্টগ্রামের খাল থেকে যুবকের গলিত মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস

নগরীর আকবরশাহ থানা এলাকার লতিফপুর টোল রোডের খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এমআরএস ব্রিক ফিল্ডের দক্ষিণ পাশে কালীর ছড়া স্লুইস গেটের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন জানান, কালীর ছড়া স্লুইস গেটের খালের পানিতে অজ্ঞাত মৃতদেহটি (২৪) ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।