মো. ফোরকান গাজী
শিল্প মন্ত্রণালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফোরকান গাজী (৭৩) গত মঙ্গলবার রাতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার স্ত্রী ও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়াস্থ নিজ গ্রামে তাকে দাফন করা হয়েছে। তিনি দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মো. শিবলী নোমানীর চাচা শ্বশুর।