সিংগাইরে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করে সিংগাইর থানাপুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের মোকলেছ মিয়ার বাড়ির দোচালা টিনের ঘর থেকে সহকারী পুলিশ সুপার রেজাউল হক ও থানার ওসি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান শেষে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—আব্বাস মিয়া, দেলোয়ার হোসেন, বাবুল খান, মো. রনি মোল্লা, মো. মজিবর রহমান, মো. শাহ আলম, ফিরোজ কবির, আব্দুল হালিম, মো. মজিবর রহমান ও মোতালেব হোসেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।