মোহাম্মদপুরে সাত মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

মোহাম্মদপুর থেকে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ হাফিজুর রহমান ওরফে ফালান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাব-২-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের ২ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে ঐ যুবককে গ্রেফতার করে। র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান,  জব্দ অস্ত্র ব্যবহার করে হাফিজুর ও তার সহযোগীরা মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করত। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন, ভূমি দখল ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত।