খাবার নষ্ট হচ্ছে অলিম্পিক গেমসে

স্পোর্টস রিপোর্টার

ব্রডকাস্টারদের প্রকাশিত ভিডিওতে অসংখ্য লাঞ্চবক্স ও রুটি বড় পাত্রে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ‘এটা কোনোভাবেই হতে পারে না। এখানে এমন মানুষ আছে, যারা করোনাভাইরাস মহামারীর কারণে এতটাই কষ্টে আছে যে তাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, মন্তব্য করেছেন একজন টুইটার ব্যবহারকারী। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়ায় চলতি মাসের ২৩ তারিখ। জাপানে রোগটির প্রকোপ বেড়ে যাওয়ায় প্রায় দর্শকবিহীন ভাবেই চলছে এবারের আসর। প্রাথমিকভাবে গেমসে কাজ করার কথা ছিল এক লক্ষ ১০ হাজার স্বেচ্ছাসেবকের। কিন্তু গত মাস পর্যন্ত ১০ হাজার স্বেচ্ছাসেবক সরে দাঁড়ান জাপানে অলিম্পিক আয়োজন বিরোধী জনরোষের প্রেক্ষিতে। তবে টোকিও অলিম্পিকের পক্ষ থেকে জানানো হয়েছে সংখ্যাটা নেমে এসেছে ৮০ হাজারে, যার মধ্যে নেই টোকিও সরকারের অধীনে কাজ করা স্বেচ্ছাসেবকদের হিসাব।