সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। হূদয়বিদায়ক এ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর গ্রামের একটি বাড়িতে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। করুণ পরিণতির শিকার দম্পতি হলেন, আবদুল মতিন (৫৮) এবং শাহনাজ আক্তার খানম (৫০)।

মৃত আবদুল মতিনের ছেলে রিয়াজ হোসেন গতকাল শুুক্রবার দুপুরে ইত্তেফাককে জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রথমে বুধবার রাত ১২টার পরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মা শাহনাজ আক্তার খানম এবং করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার কিছু পরে নোয়াখালী থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে তার বাবা আবদুল মতিনের মৃত্যু হয়। তার মাকে বৃহস্পতিবার এবং বাবাকে গতকাল শুক্রবার চাঁদপুর শাহ আলম দরবেশের মাজার জামে মসজিদ মাঠে জানাজা  শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রিয়াজ আরো জানান, তারা চার ভাই ও এক বোন।