করোনায় র্যাবের নারী সদস্যের মৃত্যু

র্যাবের এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম রাশেদা ফেরদৌস (৪১)। তিনি আনসারের ব্যাটালিয়ন সদস্য। র্যাব-৩-এ তিনি কর্মরত ছিলেন। গত ২৫ জুলাই তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে বুধবার সকালে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। শুক্রবার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাশেদা ফেরদৌসের মৃত্যুতে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন।