দক্ষিণ চীন সাগরে ব্রিটিশ রণতরী, চীনের সতর্কবার্তা

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ব্রিটেনের রণতরীর প্রবেশ নিয়ে সতর্ক করেছে চীন। বেইজিং সেখানে যে কোনো ধরনের অনুচিত কাজ করা থেকে ব্রিটেনকে সতর্ক করেছে। দক্ষিণ চীন সাগরে সিঙ্গাপুরের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ নৌবাহিনী। ‘ফ্রিডম অব নেভিগেশন’ নামের এই মহড়ায় যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ। বর্তমানে এই রণতরীবহর দক্ষিণ চীন সাগর দিয়ে জাপানের দিকে যাচ্ছে। —বিবিসি