ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৮ জন মারা যান।

 

মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন করে ছিলেন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। 

ইত্তেফাক/কেকে